সাগরে নিখোঁজের ৩ দিন পরেই নেজামের ভাসমান লাশ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ দিদার হোসাইন,
চট্টগ্রাম, বাঁশখালী প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে জোয়ারে ভেসে যাওয়া নিজের নৌকা উদ্ধার করতে গিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন ছনুয়া ইউনিয়নের নেজাম উদ্দীন(১৯)সাগরে নিখোঁজ হওয়ার তিনদিন পরেই ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।

গত বুধবার দুপুরে তার নৌকা হঠাৎ জোয়ারের পানিতে ভেসে যাওয়া অবস্থায় নৌকাটি উদ্ধার করতে গিয়ে নিজেই নিখোঁজ হয়ে যায় ছনুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আবু তাহের এর পুত্র নেজাম উদ্দীন,আজ ৩০ জুলাই (শুক্রবার) সকাল ১০ টার দিকে কুুুতুবদিয়া চ্যানেলের একটু দুর থেকে নেজাম উদ্দীন এর ভাসমান লাশটি উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।

উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া ঘটের দক্ষিণে মদিনা মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে। তার নিঁখোজের খবরে বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম ও কোস্টগার্ডের ডুবুরি টিম দিনভর উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। এরপর থেকে সাগর পাড়ে নেজামের স্বজনেরা অপেক্ষা করতে থাকে কবে নেজাম ফিরে আসবে তার প্রতিক্ষায়।

নিঁখোজ নেজাম তিন দিন পর ফিরে এলো লাশ হয়ে। নেজাম যেখানেই হারিয়েছে সেখানেই তিনদিন পর তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেন তার স্বজনেরা। উল্লেখ্য গত বছর সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ায় ট্রলার ডুবে প্রাণ হারিয়েছিল চাচাত ভাই আব্দু শুক্কুর (২০)। এ বছর প্রাণ হারাল নেজাম উদ্দিন (১৯)।

ছনুয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মুহাম্মদ রেজাউল করিম বলেন,আজ সকাল সাড়ে ১০ টার দিকে নেজাম যেখানেই হারিয়ে গেছেন সেখানেই তিনদিন পর তার লাশ ভেসে উঠে। এলাকাবাসী নেজামের ভাসমান লাশ দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে আসেন।

এব্যাপারে বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুর রহমান বলেন,তিনদিন পর সাগরে নিঁখোজ নেজামের ভাসমান লাশ পাওয়ার খবর পেয়েছি।

আজ জুমার নামাযের পর স্থানীয় জামে মসজিদ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। নেজামের লাশের খবর শুনে স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাগরে নিখোঁজের ৩ দিন পরেই নেজামের ভাসমান লাশ উদ্ধার!

আপডেট সময় : ০৪:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১