Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সাতকানিয়ায় আওয়ামীলীগ নেতা শহীদ গোলাম হোসেনের বাড়িতে ভাংচুর ও লুটপাট

সাতকানিয়ায় আওয়ামীলীগ নেতা শহীদ গোলাম হোসেনের বাড়িতে ভাংচুর ও লুটপাট

সাতকানিয়ায় আওয়ামীলীগ নেতা শহীদ গোলাম হোসেনের বাড়িতে ভাংচুর ও লুটপাট

সাতকানিয়া চট্টগ্রামঃ
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে আওয়ামীলীগ নেতার বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। শুক্রবার (৫ মে) দিবাগত রাত ৩টার দিকে এওচিয়ার ৬ নম্বর ওয়ার্ডের শহীদ গোলাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

শহীদ গোলাম হোসেনের ছোটভাই এওচিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ান বলেন, আমার বড়ভাইয়ের পরিবার চট্টগ্রাম শহরে বসবাস করে। গতকাল বৃহস্পতিবার পুরো পরিবার চট্টগ্রাম থেকে বাড়িতে আসার কথা ছিল। তাদের আসার কথা শুনে এলাকার কিছু চিহ্নিত বখাটে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাড়িতে লুটপাট ও হামলা চালায়। তবে আমার ভাইয়ের পরিবার ওইদিন বাড়িতে না আসায় এ হামলা থেকে রক্ষা পান। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, তারা সবাই চট্টগ্রামে থাকেন। হয়ত বাড়িতে কেউ না থাকায় চোর ঢুকে কিছু পায় কি না দেখলো। তবে বাড়ি থেকে নগদ টাকা বা মূল্যবান কিছু নিয়ে যাওয়ার সুযোগ নেই। যেহেতু তারা এখানে থাকেন না। তবুও আমি ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here