সাতকানিয়ায় ছুরি দিয়ে এক কলেজ ছাত্র কে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রমজান আলী, সাতকানিয়া প্রতিনিধিঃ
সাবেদুল ইসলাম সাজ্জাদ (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাজ্জাদ চন্দনাইশের দোহাজারী পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বারুদখানা এলাকার কফিকুল ইসলামের ছেলে। তিনি সাতকানিয়া উপজেলার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষার্থী

স্থানীয়রা জানায়, নিহত সাবেদুল ইসলাম (২৩) ও ঘাতক রবি ইসলাম (১৮) মধ্যে কিছু আগে কথা কাটাকাটি হয়েছিল, ঐ কারণে (১২নভেম্বর) বৃহস্পতিবার রাতে বিওসি মোড় এলাকায় একটি চায়ের দোকানের সামনে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে ঘাতক রবি ঘটনা স্থান থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা সাজ্জাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পটিয়ায় তিনি মারা যান।এদিকে ঘাতকের মা শাহানারা আক্তারের দাবি, সাজ্জাদ ও রবি দুজনই ঘনিষ্ঠ বন্ধু। নদীর এপাড়-ওপাড় বাড়ি হলেও নিয়মিত যাতায়াত ছিল তাদের। ৭-৮দিন আগেও রবির বাড়িতে একই বিছানায় ঘুমিয়েছে। তবে কেন কী কারণে এমন ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারছেন না।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ছুরিকাঘাতে গুরুতর জখম অবস্থায় সাজ্জাদকে চট্টগ্রামে নেয়ার পথে পটিয়ায় মারা যান। এবং ঘাতক রবি কে গ্রেফতার প্রচেষ্টা চলতেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাতকানিয়ায় ছুরি দিয়ে এক কলেজ ছাত্র কে হত্যা

আপডেট সময় : ০৬:০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০