সাতকানিয়া-লোহাগাড়া’য় ২য় ধাপে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেনঃ এমপি নদভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০ ৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল ওয়াহাব লোহাগাড়া প্রতিনিধিঃ
আজ ১৮ মে সোমবার সাতকানিয়া-লোহাগাড়া’য় ২য় ধাপে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দির নদভী এমপি। বেসরকারী সাহায্য সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও নিজের ত্রাণ তহবিল থেকে ২য় ধাপের শুরুতে আজ সোমাবার সাতকানিয়া-লোহাগাড়া’য় প্রবাসী পরিবার, সিএনজি চালক সমিতি, কর্মহীন পরিবহণ শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। আজ সকাল ৯টায় চান্দগাঁও রূপালী আবাসিক এলাকার সম্মুখ থেকে প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র কাছ থেকে প্রবাসী পরিবার, সিএনজি চালক সমিতি, কর্মহীন পরিবহণ শ্রমিকদের এসব ত্রাণ সামগ্রী বুঝে নেন পৌরসভাসহ সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নের মাঠ পর্যায়ের প্রতিনিধিবর্গ। এই সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয় সম্পাদক গোলাম ফারুক ডলার, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এইচ এম গনি সম্রাট, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আবু ছালেহ, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নেতা সাইফুল হাকিম প্রমুখ। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে দুই সপ্তাহব্যাপী ১ম ধাপে সাতকানিয়া লোহাগাড়ার ২২ হাজার হতদরিদ্র কর্মহীন, দিনমজুর, আলেম-ওলামা, ইমাম-মোয়াজ্জিন ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে এমপি ড. নদভী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সহযোগিতা যতোদিন সংকট থাকবে ততোদিন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাতকানিয়া-লোহাগাড়া’য় ২য় ধাপে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেনঃ এমপি নদভী

আপডেট সময় : ০৫:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০