সারাদেশে করোনা সংক্রমণ নিয়ে ভয়ংকর তথ্য দিল স্বাস্থ্য অধিদফতর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২ ৬ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাস্থ্য ডেস্ক:
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানিয়েছেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, দেশে গত নভেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এটি ক্রমাগতভাবে বাড়তে শুরু করে। এরপর ২০২২ সালের জানুয়ারিতে এসে আগের বছরের চিত্রটা অনেকটাই পাল্টে গেছে।

নাজমুল ইসলাম বলেন, অনেকেই ধারণা করছেন করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণেই দেশে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এটি কিন্তু বৈজ্ঞানিক তথ্য প্রমাণ দিয়ে নিশ্চিত কোনো তথ্য নয়। ধরে নিতে হবে দেশে এখনও ডেল্টা ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করে আছে। নতুন করে ওমিক্রনের সংক্রমণ সেখানে ঘটেছে এবং সারা বিশ্বে যেমন ডেল্টা ভ্যারিয়েন্টকে সরিয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট জায়গা দখল করেছে, ধীরে ধীরে হয়তো বাংলাদেশেও এমনটি হবে।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বে ২৪ লাখ ৪ হাজার ৫৬২ জন মানুষের শরীর করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৯৮ জনের।

এনিয়ে গোটা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৬৭ লাখ ৮৬ হাজার ৮৫৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৫৩ হাজার ৭৩৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৬ কোটি ৬৪ লাখ ৩২ হাজার ৩৭৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৩০ জন এবং মারা গেছেন ২ হাজার ১২৯ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সারাদেশে করোনা সংক্রমণ নিয়ে ভয়ংকর তথ্য দিল স্বাস্থ্য অধিদফতর!

আপডেট সময় : ০১:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২