Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সারাদেশে নতুন শনাক্ত ৩২৮৮, মৃত বেড়ে ১৯৯৭ জন

সারাদেশে নতুন শনাক্ত ৩২৮৮, মৃত বেড়ে ১৯৯৭ জন

সারাদেশে নতুন শনাক্ত ৩২৮৮, মৃত বেড়ে ১৯৯৭ জন

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ২৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯৯৭ জনে।

শনিবার (০৪ জুলাই) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আরও পড়ুন: করোনার ২৪ ঘণ্টার বুলেটিনে রোগীর সংখ্যায় গোঁজামিল!
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৬৪টি ল্যাবে করোনাভাইরাস শনাক্তে ১৪ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩ হাজার ২৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৯৯৭ জনের।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়।

ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

অন্যদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে। এছাড়া মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ক্রমেই বাড়ছে এ ভাইরাসের প্রাদুর্ভাব।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইটওয়ার্ল্ডো মিটারের সবশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৫ হাজার ১০৭ জনে। এছাড়া মারা গেছেন ৫ লাখ ২৯ হাজার ৩৮০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here