সিঅ্যান্ডএফ এজেন্টদের অবস্থান কর্মসূচি কাস্টম হাউসে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে সিঅ্যান্ডএফ এজেন্টরা অবস্থান কর্মসূচি শুরু করেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। এর ফলে আমদানি-রফতানির শুল্কায়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন না সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মকর্তা-কর্মচারীরাও।

চিটাগাং কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু  বলেন, হয়রানি, চট্টগ্রামের আমদানিকারকদের প্রতি বৈষম্যমূলক আচরণ, দুর্নীতিবাজ কর্মকর্তাদের পৃষ্ঠপোষকতা, সিঅ্যান্ডএফ এজেন্ট ও তাদের কর্মচারীদের প্রতি দুর্ব্যবহারের প্রতিবাদে সিএন্ডএফ এজেন্ট ও তাদের কর্মচারীরা কাস্টম হাউস প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

সূত্র জানায়, রোববার (১২ জানুয়ারি) চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম জাতীয় রাজস্ব বোর্ডে একটি চিঠি দেন। এতে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিকারক ও এদের সঙ্গে যোগসাজসে পণ্যের চালান খালাসে জড়িত সিঅ্যান্ডএফ এজেন্টদের বিরুদ্ধে কাস্টমস আইন ১৯৬৯ প্রয়োগ করে লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়। এরপরই অবস্থান কর্মসূচির ঘোষণা আসে সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিঅ্যান্ডএফ এজেন্টদের অবস্থান কর্মসূচি কাস্টম হাউসে

আপডেট সময় : ১২:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০