সিআরবি’তে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসিফ ইকবাল,
শতবর্ষী গাছ কেটে চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে ইয়ুথনেট ক্লাইমেট এভেঞ্জারস টিম বান্দরবান।

আজ ১৯ জুলাই সোমবার সকালে বান্দরবান প্রেস ক্লাব সংলগ্ন মুক্তমঞ্চ প্রাঙ্গণে উক্ত ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইয়ুথনেট ক্লাইমেট এভেঞ্জারস টিম বান্দরবানের সকল সদস্যদের উপস্থিতিতে মানববন্ধনে তারা বলেন সিআরবির প্রাণ প্রকৃতির নৈসর্গিক পরিবেশ রক্ষা হোক। হাসপাতাল হোক, তবে সিআরবিতে নয়; অন্য কোন স্থানে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইয়ুথনেট ক্লাইমেট এভেঞ্জারস টিম বান্দরবানের সমন্বয়কারী সৈয়দ জিসান মাশরুর, মহিলা সমন্বয়কারী মানসুরা আক্তার ইতি, সিনিয়র মেম্বার কামরুল হাসান ফাহিম, পারভেজ আদনান, নিলয় দাস, পিয়াল বড়ুুয়া’সহ অন্যান্য সদস্য বৃন্দ।

মানববন্ধনে জিসান মাশরুর বলেন, হাসপাতাল সবার জন্য মঙ্গলজনক কিন্তু অন্য কোন স্থানে হাসপাতাল নির্মাণ করা হোক যাতে এই শতবর্ষী গাছ গুলো বিলীন হয়ে না যায়। সি.আর.বি রক্ষায় দল-মত-নির্বিশেষে সবাই এগিয়ে আসার আহবান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিআরবি’তে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন!

আপডেট সময় : ০৮:৪৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১