সিএমপি কমিশনার কার্যালয়ের সামনে সিইউজে’র অবস্থান কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০ ১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
সিএমপি কমিশনার কার্যালয়ের সামনে সিইউজে’র অবস্থান কর্মসূচিতে বক্তারা রবিবার রাতের মধ্যে সাংবাদিক গোলাম সরওয়ার উদ্ধার না হলে কঠোর কর্মসূচি পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : সিএমপি কমিশনার

নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধারের দাবিতে সিএমপি কমিশনার কার্যালয়ের সামনে আজ রোববার সকাল ১১টায় অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। কর্মসূচি শেষে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যদানকালে পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, সাংবাদিক গোলাম সরোয়ারকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকল প্রকার কৌশল অবলম্বন করছে। শিগগির সফলতা আসতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে অবস্থান কর্মসূচিতে বক্তারা নিখোঁজ সাংবাদিককে দ্রæত উদ্ধার করতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। এছাড়া রবিবার রাতের মধ্যে তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে সোমবার বেলা ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপি’র বরাবরে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
সিইউজে সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভর সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সিইউজে সদস্য গোলাম সরওয়ার নিখোঁজের চারদিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি। এমনকি তার অবস্থান পর্যন্ত সনাক্ত করতে পারেনি যা অত্যন্ত দুঃখজনক।
বক্তারা বলেন, একজন গণমাধ্যমকর্মী দিনে দুপুরে নিখোঁজ হয়ে গেল, আর চারদিনেও খোঁজ মিলল না, তা কোনভাবেই মেনে নেয়া যায় না। একজন গণমাধ্যমকর্মির নিখোঁজের ঘটনা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অশনি সংকেত। রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ইংগিত।
তারা বলেন, কোন মহল এ ধরনের ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায় কিনা তাও ভেবে দেখতে হবে। এ ঘটনা পুরো সাংবাদিক সমাজের জন্য অশনি সংকেত।
সিইউজে সভাপতি মোহাম্মদ আলী বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। কোন মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিনা তাও চিন্তা করতে হবে। পুলিশের উচিত তাকে দ্রæত উদ্ধার করে প্রকৃত ঘটনা উম্মোচন করা। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত নিখোঁজ সাংবাদিককে উদ্ধার করা না হবে ততদিন রাজপথ ছাড়বে না সাংবাদিক সমাজ।
সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, চারদিন অতিবাহিত হওয়ার পরও আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার গোলাম সরওয়ারকে পুলিশ উদ্ধার করতে না পারায় আমরা উদ্বিগ্ন। যত দ্রæত সম্ভব গোলাম সরওয়ারকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারলেই আমাদের স্বস্তি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হয়ে দ্রæততম সময়ে তাকে উদ্ধার করার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ।
অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিকরা সিএমপি কমিশনার কার্যালয়ের সম্মুখে যান। সেখানে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর উপস্থিত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিক গোলাম সরওয়ার নিঁেখাজের ঘটনাটি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। প্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তারা দিনরাত কাজ করে যাচ্ছে। তাকে উদ্ধার করে আপনাদের মাঝে ফিরিয়ে দিতে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সফলতা আসবে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোছাইন, প্রতিনিধি ইউনিট প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক,চট্টগ্রাম সাংবাদিক ফোরামের রোটারিয়ান মোঃ ইমতিয়াজ আহমেদ এসিএ, আজকের সূর্যোদয়ের সহকারি সম্পাদক জোবায়ের সিদ্দিকী প্রমুখ।
প্রসঙ্গত, বৈরি আবহাওয়া উপেক্ষা করে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিএমপি কমিশনার কার্যালয়ের সামনে সিইউজে’র অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৬:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০