নিজস্ব সংবাদদাতা,
গতকাল চট্টগ্রাম নগরীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমী (সিডিকেএ) আয়োজনে অনুষ্ঠিত হয় এই সেমিনার।
সেমিনারে একাধিক বিদ্যালয়ের স্কাউটদের বিনামূল্যে আত্মরক্ষার কৌশল শিখানো, মডেল ট্রুপ মিটিং, বৃক্ষরোপন কর্মসূচি এবং সনদ বিতরণ অনুষ্ঠান হয়।এতে প্রায় শতাধিক স্কাউট উপস্থিত ছিলেন।
এছাড়া চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর এবং চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমীর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কফিল উদ্দিন খানের অনুমতিক্রমে উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করেছেন, একাধিকবারের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন, চট্টগ্রামে ইন্টারন্যাশনাল অফিসিয়াল কোচ, চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক সজিব উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী জনাব মোঃ শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প ও স সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ইমাম হোসেন, সিডিকেএ’র চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহীন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ জলিল। তত্ত্বাবধায়ক প্রকৌশলী অশৌক চৌধুরী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস নাসিমা আখতার, স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দিরা দে, মেজবাহ উদ্দিন, আবু মুনসুর সহ অনেক শিক্ষক- শিক্ষিকা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমীর উপ প্রধান কমিশনার (তদন্ত) এবং মেট্রোপলিটন স্কাউট কমিশনার জনাব মমতাজ উদ্দিন তালুকদার। অনুষ্ঠান আরো বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমীর উক্ত দিনে নিয়োগ প্রাপ্ত প্রধান পরীক্ষক এইচ.এম.এন.সি. রানা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ এর নুরুল কবির করিমী, চট্টগ্রাম মেট্রোপলিটন স্কাউটের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম শিমুল, মেট্রোপলিটন জেলা স্কাউটস লিডার মিজানুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক মঞ্জু আরো অনেকে। আত্মরক্ষার কৌশল বিষয়ক সেমিনারে সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুহিউদ্দীন ইফাজ, আবির হোসেন, যারজিশ আলম, জামিল উদ্দিন শান্ত, সোহানা পারভীন, সাদিকা জাবীন, সানজিদা আফরিন, নুরুল আলম দিপু।
এসময় অতিথিরা তাদের বক্তব্য বলেন, শরীরের দৈহিক গঠন ভালো রাখতে ও বর্তমান প্রেক্ষাপটে , বিশেষ করে নারীদের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে নিজের আত্নরক্ষার জন্য কারাতে অতীব জরুরি গুরুত্বপূর্ণ। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে কারাতে চালু করার বিষয়ে মতামত দেন অতিথিবৃন্দ।