সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীতাকুণ্ড প্রতিনিধি,
সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। নিহতের নাম মোঃ শামসুল আলম (৫৫)। আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার বাড়বকুণ্ড বাজারের মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত শামসুল আলম কক্সবাজারের পেকুয়া থানার মিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। জানা যায়, রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে প্রাণ হারান। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাশারফ হোসেনের নেতৃত্বে টিম লাশটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, সড়ক দূর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। তার বাড়ি কক্সবাজার। ট্রাকটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত

আপডেট সময় : ১২:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০