নিজস্ব প্রতিবেদকঃ
সীতাকুণ্ড থানাধীন পৌরসভার ভূমি অফিসের পাশে গত কাল(২৩ এপিল) রাত ৯ টায় দিকে হোসেন ও জাহিদ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হোসেন গ্রুপের সদস্যরা জাহিদ গ্রুপের প্রধান জাহিদ এবং তার বন্ধু শাহীনকে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাদের দুজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটায় জাহিদ এবং সকাল সাতটায় শাহীন মৃত্যুবরণ করেন।
নিহত জাহিদ (২৩) পূর্ব আমিরাবাদ পৌরসভা এলাকার
মোঃ আব্বাসউদ্দীন এর পুত্র। নিহত শাহিন পৌরসভাধীন ভুঁইয়া পাড়া এলাকার নয়াব আলী সুজন এর পুত্র বলে জানা যায়।
স্থানীয়রা জানান এই দুই কিশোর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে একটি দ্বন্দ্ব চলছিলো। গতকাল সন্ধ্যায় সিগারেট খাওয়ার ধোয়া ছৌড়াকে কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ ঘটনা ঘটে। এতে দুই কিশোর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশের এস আই আলউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা শিকার করেন। লাশ গুলো মর্গে রয়েছে বলে জানান।
স্থানীয় কাউন্সিলর মুরাদ জানান কালকে সন্ধ্যায় দুটি গুপ এর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। সকালে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মৃত্যুবরণ করেছে বলে যে জানতে পেরেছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি ইনটেলিজেন্ট সুমন বর্ণিক বলে জানান, আমাদের চারটি টিম বর্তমানে ঘঠনাস্থলে কাজ করছে। আমি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে
এলাকায় চাপা অতংঙ্ক বিরাজ করছে। এখনো পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।