সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে ৩ শ্রমিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০ ১৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীতাকুণ্ড প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলাধীন বাঁশবাড়িয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে নুরুল আমিন, তার বাড়ী চন্দনাইশ থানার পশ্চিম এলাহাবাদ গ্রামে। ফজলুল বেপারী ও হান্নান তাদের দুজনের বাড়ী ভোলা জেলার সদর থানার দিগলদি গ্রামে। মহাসড়কে পাথর বোঝাইকৃত একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট ২২-৪৫৪৫) রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকাপ ( চট্ট মেট্রো ন- ১১-৬৩২৪) কে ধাক্কা দেয়। এতে ৩ জন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়।

জানা যায়, নিহত ৩ জন শ্রমিক রাস্তার পাশ্ববর্তী একটি মরিচ বুঝায় পিকাপ থেকে মালামাল লোড আনলোড করছিল। এই সময় পেছন দিক থেকে আসা একটা পাথর বোঝায় ট্রাক সজোরে ধাক্কা দেয়।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। গাড়ি দুটি কুমিরা হাইওয়ে থানায় আটক রয়েছে৷ তবে ড্রাইবার পলাতক রয়েছে।

কুমিরা হাইওয়ে থানার ওসি মোঃ সাইদুল ইসলাম ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে পিকআপভ্যানটি দুমড়েমুচড়ে গেছে। এতে কাচাঁমরিচ বোঝাই ভ্যানের চালকসহ ৩ জন নিহত হয়েছে। নিহত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কের একপাশে যানচলাচল বন্ধ থাকে বলে স্থানীয়রা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে ৩ শ্রমিক নিহত

আপডেট সময় : ০১:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০