সীতাকুণ্ডে বিয়ের আসর থেকে আটক হলেন বর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯ ৪৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাত তখন ১১টা । বিয়ের আয়োজন চলছে বেশ ঘটা করেই, চলছে খানাপিনাও। বরকে নিয়ে বউ নিতে এসেছে বরপক্ষ, এরই মধ্যে খানাপিনার পর্বও শেষ, কিছুক্ষন পর নতুন বউ নিয়ে রওনা দেবে বর। স্টেজে বসে আছেন বর আলতাফ হোসেন, হঠাৎ করেই বিয়ে বাড়িতে পুলিশ নিয়ে হাজির হলেন রুনা আক্তার সোনিয়া নামের এক নারী।

সোনিয়ার দাবী আলতাফ তার স্বামী। বিয়ের আসরে পুলিশ দেখে চমকে উঠেন মেহমানবৃন্দ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর গ্রামে বুধবার রাতে।

জানায়ায়, সন্দ্বীপের মগধরা ইউনিয়নের হেলিচ্ছা বাজারের নিজাম উদ্দিনের পুত্র মোঃ আলতাফ হোসেনের সাথে সন্দ্বীপের মৃত মোঃ হাসেমের কন্যা তানিয়া আক্তারের বিয়ে ঠিক হয়। কয়েকদিন আগে কোর্টে তাদের আকদ হয়। তানিয়ার পরিবার ইমামনগর গ্রামের নুর নবীর ভাড়া বাসায় থেকে এবং আলতাফ হোসেন নগরীর সিটি গেইট এলাকায় ভাড়া বাসায় থেকে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার রাতে হঠাৎ করে বিয়ের আসরে পুলিশ নিয়ে হাজির হয় সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের মোঃ জাহাঙ্গীরের কন্যা রুনা আক্তার সোনিয়া। প্রথম স্ত্রীর কাছে গোপন রেখে দ্বিতীয় বিয়ে এ অবস্থায় খবর আসে তাঁর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের আয়োজন সম্পন্ন করেছে স্বামী। সেই আয়োজন বন্ধ করতে পুলিশ নিয়ে স্ত্রী সোনিয়া স্বামীর হবু বধূর বাড়িতে গিয়ে হানা দিয়ে বিয়ে পন্ড করে দেয়।

সোনিয়া জানান, ২০১৬ সালে প্রেমের সম্পর্কে আমাদের বিয়ে হয়। বিয়ের পর চট্টগ্রামে একটি ভাড়া বাসায় আমাকে রেখে আলতাফ বিদেশে চলে যায়। বিদেশ যাওয়ার পর প্রায় বছর খানিক যোগাযোগ ছিল, এর পর আলতাফ আর কোন খবর নিতো না। একদিন শুনলাম সে আবার বিয়ে করছে, শুনে সাথে সাথে আমি বিয়ের আসরে কাবিননামা নিয়ে হাজির হলে ঐ বিয়ে পন্ড হয়ে যায়। এরপর শুনলাম সে চট্টগ্রামের ভাটিয়ারীতে আবার বিয়ে করছে, শুনে আমি ভাটিয়ারী ইউপি চেয়ারম্যানকে জানিয়ে পুলিশ নিয়ে হাজির হয় বিয়ে বাড়িতে।

এ ব্যাপারে জানতে চাইলে বর আলতাফ বলেন, তাকে (সোনিয়া) আমি ছিনি না, তার সাথে আরেকজনের বিয়ে হয়েছে। আমার কোন বিয়ে হয়নি।

এদিকে নতুন বউ তানিয়া আক্তার বলেন, সে আগে আরো বিয়ে করেছে তা আমরা জানতে পারিনি, যদি বিষয়টি সত্য হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সীতাকুণ্ড মডেল থানার এসআই হুমায়ুন বলেন, প্রথম স্ত্রীর কাছে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করছে প্রথম স্ত্রীর অভিযোগের ভিক্তিতে আমরা বিয়ে বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন স্থগিত রেখে বন আলতাফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি।

ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, প্রথম স্ত্রীর সঙ্গে মীমাংসা না করে দ্বিতীয় বিয়ে করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিয়ের আসরে এমন ঘটনার খবর পেয়ে উপস্থিত হন ইউপি সদস্য আলমগীর মাসুম ও কামাল উদ্দিন।

বিয়ের আসরে পুলিশ নিয়ে প্রথম বউ হাজির এবং বর আটকের ঘটনায় এলাকার জনসাধারণের মাঝে বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীতাকুণ্ডে বিয়ের আসর থেকে আটক হলেন বর

আপডেট সময় : ০৩:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯