সীতাকুণ্ডে মাটি খুড়ে উদ্ধার করা হলো ছিনতাইকৃত ১লাখ ৫ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০ ১১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীতাকুণ্ড প্রতিনিধিঃ
ছিনতাই করা লাখ রাখা হলো ঘরের মেঝেতে। ছিনতাইকারীর তথ্য মতে পুলিশ সেই ঘরের মাটি খুঁড়ে ছিনতাইকৃত টাকার মধ্যে ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করেছে।

গত মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের সোনাইছড়ির ইউনিয়নের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় সামনে এই ঘটনা ঘঠে। এই ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা হয়। এতে এক আসামিকে রিমান্ডে আনলে তার দেওয়া তথ্য মতে সীতাকুণ্ডের (সার্কেল) এডিশনাল এসপি শম্পা রানী সাহার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করেন।

মামলা সূত্রে জানা যায়, চট্টগ্রামের মাদারবাড়ির চাঁদ পরিবহন সংস্থার একটি কাভার্ডভ্যানে ম্যানেজার শামীম আফছান ও গাড়িচালক সুমন ঢাকা থেকে শুক্রবার রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। শনিবার ভোর ৪টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ির ইউনিয়নের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি থামিয়ে শামীম ডালাস পেট্রোল পাম্পের টয়লেটে গেলে ৩-৪ জন ছিনতাইকারী গাড়িচালক কে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাগে থাকা ২ লাখ ১০ হাজার ও ৩টি ব্যাংক চেক হাতিয়ে নেয়। সুমনের চিৎকারে শামীম এগিয়ে আসলে ছিনতাইকারীরা তাকেও জিম্মি করে দুইজনের সাথে থাকা আরো ২০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় চাঁদ পরিবহনের ম্যানেজার শামীম আহমেদ মামলা করেছিলেন। পুলিশ অনুসন্ধান চালিয়ে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের উত্তর ঘোড়ামরা ছরারকুল গ্রামের মনির হোসেনের ছেলে ইকবাল হোসেন প্রকাশ বাংলা ভাই (২৬) কে গ্রেপ্তার করে সোমবার রিমান্ডে আনে। রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে ইকবাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর মঙ্গলবার বিকেলে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ১ লাখ ৫ হাজার ৫’শ টাকা উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র কাভার্ডভ্যানের চালক ও ম্যানেজারকে জিম্মি করে টাকা, চেক ও মোবাইল ছিনতাই করেছিল। তারা কাউকে চিনতে না পারায় অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করেন। এরপর আমরা অনুসন্ধান করে ইকবালকে গ্রেপ্তার করি। পরে রিমান্ডে ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন ইকবাল। এরপর তার দেওয়া তথ্যমতে তার ঘরের মাটি খুঁড়ে টাকাগুলো উদ্ধার করা হয়।

উল্লেখ্য গত এক মাস আসে একই স্থান থেকে ঢাকা থেকে আসা একটি কাভাড ভেন থেকে ৮৮ কার্টুন গার্মেন্টস পণ্য ছিনতাই করে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র, পরে সীতাকুণ্ডে থানা পুলিশ তিন জনকে আটক করে, পরে তাদের তথ্য মতে অভিযান চালিয়ে পণ্য গুলো উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীতাকুণ্ডে মাটি খুড়ে উদ্ধার করা হলো ছিনতাইকৃত ১লাখ ৫ হাজার টাকা

আপডেট সময় : ১১:০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০