সীতাকুণ্ডে সড়ক থেকে থেমে নেই মৃত্যুর মিছিল, সড়ক দূর্ঘটনায় নিহত ২জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীতাকুণ্ড প্রতিনিধি,
ঈদের দিনে সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ১১ জনের মধ্যে দুইজন মারা গেছে। গতরাতে দুইজনই চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান। নিহতরা হচ্ছে বেচুরাম দাশ (৪৫), সে জোরালগঞ্জ থানার মুরালীপুর গ্রামের আশুতোষ দাশের পুত্র। সুমন (৩০), সে কুমিল্লা জেলার মুরাদপুর থানার কুশাকুরিনিরপার গ্রামের মৃত কনু মিয়ার পুত্র।

উল্লেখ্য যে, গতকাল ঈদের দিন (২৫ মে) সোমবার বেলা ১২টার সময় উপজেলার বার আউলিয়া এলাকায় বাইপাস সড়কে বিএসআরএম স্টিল মিলের সামনে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের সাথে উল্টোপথে আসা যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় পিকআপ ভ্যানে থাকা নারী,শিশুসহ অন্তত ১১ জন আহত হয়। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাতে দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই মিজান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীতাকুণ্ডে সড়ক থেকে থেমে নেই মৃত্যুর মিছিল, সড়ক দূর্ঘটনায় নিহত ২জন

আপডেট সময় : ১২:০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০