সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নবজাতক শিশু নিহত, আহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০ ১৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাঈম আহমেদ কপিল,
সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় এ্যাবুলেন্সকে লরির ধাক্কায় এক নবজাতক শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

শনিবার দিবাগত রাত ২ টায় মাদামবিবিরহাটস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এঘটনা ঘটে। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বারৈয়ারহাট থেকে এ্যাবুলেন্সে করে নবজাতক এক শিশুকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাদামবিবিরহাট এলাকায় চট্টগ্রামমুখী একটি লরী এ্যাবুলেন্সকে পিছন থেকে ধাক্কা দিলে নবজাতক শিশুসহ আরো দুইজন গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয় সাংবাদিক মামুনুর রশিদ মামুন শিশুটিকে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। সেখানকার ডাক্তাররা শিশুটির চিকিৎসা করতে অপরাগতা প্রকাশ করলে কুমিরা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে চমেক হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে নবজাতক শিশুটি মারা যায়। আহত অন্য দুইজনের মধ্যে একজন শিশুটির পিতা আরেকজন নানী বলে জানা গেছে। তারা চমেকে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছে বার আউলিয়া হাইওয়ে থানার এএসআই জসিম। পুলিশ দূর্ঘটনাস্থল থেকে লরি ও এ্যাবুলেন্সটি আটক করে থানায় নিয়ে যায়।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহিদুল ইসলাম সাহেদ বলেন, স্থানীয় বিএসবিএ হাসপাতালে যদি ডাক্তাররা নবজতক শিশুটির চিকিৎসা দিতেন হয়তো শিশুটি বেঁচে যেতো। মাদামবিবিরহাট থেকে দীর্ঘপথ চমেক হাসপাতালে নিয়ে যেতে সময় ক্ষেপন হওয়ায় শিশুটির অনেক রক্ত ক্ষনন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নবজাতক শিশু নিহত, আহত ২

আপডেট সময় : ০৬:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০