সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান করোনায় আক্রান্ত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
রোববার (১৪ জুন) রাতে চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাব থেকে প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে।
জানা যায়, গত ৮ জুন থেকে জ্বরে ভুগছিলেন তিনি। পরে হাসপাতালে নমুনা পরীক্ষা করা হলে রোববার(১৪জুন) রাতে তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন।










