সীতাকুণ্ড সাগর উপকূল থেকে পুলিশ উদ্ধার করেছে একটি অজ্ঞাত লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:১১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০ ৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীতাকুণ্ড প্রতিনিধি,
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বিএম এনার্জি গ্যাস ফ্যাক্টরির পিছনে সাগর উপকুলে জোয়ারের পানিতে ভেসে আসা অর্ধ গলিত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৩ জুন) দুপুরে স্থানীয় এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ অর্ধ গলিত লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে লাশটি ৩/৪ দিন আগের। লাশের শরীরের উপরে অংশে রেইনকোট পরিহিত। নিচের অংশে কোন কাপড় নেই।

এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ জানান, আমরা খবর পেয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করি। এটি জোয়ারের পানিতে ভেসে এসেছে। সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশটি চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। যেহেতু লাশের পরিচয় পাওয়া যায়নি তাই আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য আনজুমান মহিদুল ইসলামকে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীতাকুণ্ড সাগর উপকূল থেকে পুলিশ উদ্ধার করেছে একটি অজ্ঞাত লাশ

আপডেট সময় : ০৬:২৭:১১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০