নিজস্ব প্রতিবেদকঃ
সীতাকুণ্ডে গত ২৪ ঘন্টায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার রাত ৯ টায় ও রাত ১ টায় বাড়বকুণ্ড ও সলিমপুরের ফকিরহাট এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়। রাতে বাড়কুন্ড এলাকার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যাক্তি আহত হয়। কুমিরা হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থান মারা যান।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
অন্যদিকে রাত ২টার দিকে উপজেলার কালুশাহ্ মাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় রুহুল আমিন (৬০) নামের একজন নিহত হয়। তিনি শাহাজালাল সার্ভিস সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালী বলে জানা গেছে। অপর দিকে শনিবার কুমিরায় মিনিবাস ও সিমেন্ট বুঝায় ট্রাকের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়। রবিবার সকাল ১১টার সময় ফৌজদার হাট লিংক রোডে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন।
এই বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এস আই মিজান জানান, আমরা খবরে পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।