সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন সাংসদ মোছলেম উদ্দিন আহমদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০ ৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ জুয়েল,বোয়ালখালী:
করোনা ভাইরাস সংক্রমণ রোধে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কাজের উদ্বোধন করেছেন সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।

রবিবার (৫ জুলাই) দুপুরে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডা: হারুন- হাছান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে এ সেন্ট্রাল অক্সিজেন লাইন প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোঃ এমরান, সহকারি কমিশনার ( ভুমি) মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: ফারজানা আকতার,বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো, আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু শাহদাত, ইবস পরিবারের সদস্য মো: শোয়েব, পৌরসভা প্যানেল মেয়র এস এম মিজানুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এস এম জসিম, কাজল দে, আব্দুল মান্নান মোনাফ, শফিউল আজম শেফু, হামিদুল হক মন্নান, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, শফিউল আলম, যুবলীগ নেতা আব্দুল মান্নানসহ ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় সাংসদ মোছলেম উদ্দিন আহমদের উদ্যোগে করোনা আক্রান্ত মৃতব্যক্তিদের সৎকারে সহযোগীতাকারী উপজেলা গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিমকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এছাড়া এন মোহাম্মদ প্লাস্টিকের সৌজন্যে করোনায় আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংসদ মোছলেম উদ্দীন আহমদ বোয়ালখালীবাসীর উদ্দেশ্য বলেন, করোনাকালে কেউ আতংকিত না হয়ে নিজে সর্তক থাকুন এবং করোনা আক্রান্ত ব্যক্তিদের পাশে থেকে উৎসাহ দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন সাংসদ মোছলেম উদ্দিন আহমদ

আপডেট সময় : ০৮:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০