সোয়া ১৩কোটি টাকার ইয়াবাসহ র‍্যাবের হাতে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
চটগ্রাম নগরীর বাকলিয়া ও চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে আনুমানিক ১৩ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ২,৬৫,১৩০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর বাকলিয়া ও আনোয়ারা থানাধীন গহিরা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা ২,৬৫,১৩০ পিস ইয়াবা ও ১ টি ট্রাক জব্দসহ এই ৩ জনকে আটক করা হয়।

আটক তিনজন হলো- আনোয়ারা উপজেলার রায়পুর চুন্নাপাড়া এলাকার নুরুল হকের ছেলে মো. কামরুজ্জামান (৩০), কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং রশিদ আহমদের ছেলে মো. জমির উদ্দীন (৩৬) ও একই উপজেলার ডেগারদীঘি বদ্দারপাড় এলাকার নুরুল হকের ছেলে মো. রমজান আলী (২৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী ট্রাক যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের উদ্দেশে আসার সংবাদ জানতে পেরে সোমবার র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়কের পাশে আহাদ কনভেনশন হলের পাশে মেসার্স সৌরভ এন্টার প্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাক এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাকটি র‌্যাবের চেকপোস্ট এর সামনে থামিয়ে ট্রাক থেকে ২ জন ব্যাক্তি নেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মো. জমির উদ্দিন (৩৬) ও মো. রমজান আলীকে (২৫) আটক করে।

‘পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্ত মতে ড্রাইভিং সিটের পিছনে ক্যাবিনে সু-কৌশলে লুকানো অবস্থায় ১০ কেজি ১০০ গ্রাম ওজনের আনুমানিক ১,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত ট্রাকটি (ঢাকা মেট্রো-ট- ২৪-২৭৫৯) জব্দ করা হয়।’

উল্লেখ্য, মো. জমির উদ্দিনের বিরুদ্ধে কক্সবাজার জেলার রামু থানায় ডাকাতির প্রস্তুতি এবং চুরিসহ বিভিন্ন অপরাধে ৪ টি মামলা রয়েছে।

এদিকে, একইদিন আনোয়ারা থানাধীন আনোয়ারা থানাধীন গহিরা দোভাষীর বাজারের খাজা আরশাদুজ্জামান স্টোর থেকে ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটের চালানসহ মো. কামরুজ্জামান (৩০) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৭।

এসময় সাথে থাকা আরও ২ জন মাদক পাচারকারী পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলা ও নগরীর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোয়া ১৩কোটি টাকার ইয়াবাসহ র‍্যাবের হাতে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৬:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০