Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড এর সরকারের ১২৪ কোটি টাকা লাপাত্তা

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড এর সরকারের ১২৪ কোটি টাকা লাপাত্তা

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড এর সরকারের ১২৪ কোটি টাকা লাপাত্তা

নিউজ ডেস্ক:
ঢাকার শান্তিনগরে অবস্থিত এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড এর পরিচালক মিশু মিনহাজ সরকারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড এর ১২৪ কোটি টাকার মালামাল নিয়ে লাপাত্তা দিয়েছেন।

বিশ্বস্ত সূত্রে জানা যায় , এশিয়াটিক অয়েল কোম্পানীর পরিচালক মিশু মিনহাজ সরকারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড এর একজন পরিচালক। এ সুবিধা’কে কাজে লাগিয়ে তিনি বিগত প্রায় ১০ বছর যাবৎ বাের্ডের সিন্ধান্তকে অগ্রাহ্য করে এবং কোম্পানীর প্রশাসন’কে চাপ দিয়ে ১২৪ কোটি টাকা মালামাল নিয়ে লাপাত্তা দিয়েছেন। এ ব্যাপারে মিশু মিনহাজকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি এবং এর কোন স্বদউত্তরও দেননি ।

দীর্ঘদিন ধরে মিশু মিনহাজ ১২৪ কোটি টাকা না দেয়ায় স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এর ফলে কোম্পানীর প্রায় ২৫০ জন কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীর বেতন ভাতা প্রায় বন্ধ হওয়ার উপক্রম এবং কর্মকর্তা/ কর্মচারীদের চাকরী হারানাের আশংকা করা হচ্ছে।

এ ব্যাপারে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড এর শ্রমিক ইউনিয়ন থেকে দুর্নীতি দমন কমিশনে অভিযােগ পত্র জমা দিয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here