Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত কার্যনির্বাহী সদস্য “মাসুদ” চট্টগ্রামে সংবর্ধিত

স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত কার্যনির্বাহী সদস্য “মাসুদ” চট্টগ্রামে সংবর্ধিত

স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত কার্যনির্বাহী সদস্য “মাসুদ” চট্টগ্রামে সংবর্ধিত

নিজস্ব সংবাদদাতা,
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন চট্টগ্রামের আটজন নেতা। সোমবার (১৯ শে অক্টোবর) এই কমিটি ঘোষণা করা হয়।

নির্মল রঞ্জন গুহকে সভাপতি এবং আফজালুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাবেদুল আযম মাসুদ।

আজ বৃহস্পতিবার (২১শে অক্টোবর) বেলা ১২ টায় তিনি রাজধানী ঢাকা হতে পুণ্যভূমি চট্টগ্রামে পৌঁছান।

জাবেদুল আযম মাসুদ নগরীর ২ নং গেইট শপিং কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এসে পৌছালে ঝড় বৃষ্টি উপেক্ষা করে নগর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ তার হাজারও অনুসারী তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে একত্রিত হয়ে জনসমাগমের সৃষ্টি হয়।
জানা যায়, তিনি চট্টগ্রাম এসেই তাঁর মাতার কবর জেয়ারতের উদ্দেশ্যে মাইজভাণ্ডার দরবার শরীফ রওনা দেন।

নতুন অর্পিত দায়িত্ব কিভাবে পালন করতে যাচ্ছেন ও কর্মপন্থা সম্পর্কে জানতে চাইলে জাবেদুল আযম মাসুদ বলেন, প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পুর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে আমাকে সদস্য মনোনিত করায় মাননীয় নেত্রী, আমার আস্থা ও বিশ্বাসের শেষ ঠিকানা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাকে ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্টাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ জনাব আ ফ ম বাহাউদ্দীন নাসিম ভাই, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ দাদা ও সাধারণ সম্পাদক জনাব এ কে এম আফজালুর রহমান বাবু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের দোয়া, ভালোবাসা, পরামর্শ ও ঐক্য আমার চলার পথে আরও প্রশস্ত করবে ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here