আনোয়ারা প্রতিনিধি,
“মাদকমুক্ত আনোয়ারা গড়ি,খেলাধুলাকে উজ্জীবিত করি”
এই স্লোগানকে সামনে রেখে আনোয়ারা উপজেলার মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন সারা আনোয়ারা কতৃক আয়োজিত ২৫ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় বৈরাগ কেইপিজেড পানির ট্যাংকি সংলগ্ন মাট থেকে শুরু করে কাফকো বন্দর কমিনিউটি সেন্টার হয়ে মহালখান বাজার প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।
উক্ত মাদক বিরোধী র্যালীতে অংশগ্রহণ করেন,আনোয়ারা অনলাইন নিউজ এক্টিভিটস ফোরামের আহবায়ক ও সারা আনোয়ারার পৃষ্ঠপোষক আবদুল মালেক চৌধুরী,আনোয়ারা থানার সেকেন্ড অফিসার মোঃ গোলাম ফারুক ভুঁইয়া, আনোয়ারা অনলাইন নিউজ ফোরামের সদস্য সচিব ও স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি মোঃ আলীনুর জেমস,সাংবাদিক এম মোরশেদ,সাংবাদিক জিন্নাত আয়ুব,নীল জামশেদ, রামচন্দ্র দাস প্রমুখ।
এ সময় আনোয়ারা থানার সেকেন্ড অফিসার গোলাম ফারুক ভুঁইয়া বলেন,আমরা মাকদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স,তাই মাদক বিরোধী সকল কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতে প্রস্তুত,আমরা সকলে মিলে একসাথে যদি মাদকের বিরুদ্ধে এগিয়ে আসি তাহলে মাদকমুক্ত দেশ গড়া সম্ভব।
সারা আনোয়ারা সংগটনের পক্ষে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি প্রকৌশলী ছলিম আল আনোয়ার,দ্বীপাল চন্দ্র দাস,মহিউদ্দীন মনজুর, হাফেজ আতিকুল্লাহ,মোহাম্মদ ওয়াসেল,আতিকুল হক বাবুল সহ সংগটনের সকল দায়িত্বশীল বৃন্দ।
র্যালী শেষে দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ মাটে ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট খেলা শেষ করে আনোয়ারা উপজেলা পর্যায়ের খেলোয়াড় বাছাই করা হবে।