হাজী মোহাম্মদ মুহসিন কলেজের ছাত্রী উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০ ১৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামে বোয়ালখালী উপজেলায় পশ্চিম গোমদন্ডী এলাকার হাজী মোহাম্মদ মুহসিন কলেজের ছাত্রী সেতু আক্তারের উপর ভূয়া সাংবাদিক কর্তৃক সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় জনসাধারণ।

২০শে জানুয়ারি সোমবার দুপুর ১২টার দিকে বোয়ালখালী উপজেলা পরিষদের সামনে এ প্রতিবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ দেয়া বক্তব্যে সেতু আকতারের পিতা ফয়েজুল ইসলাম মিয়া বলেন, শাহনাজ আকতার বিউটি ও তার স্বামী গিয়াস উদ্দীন আমার মেয়ের উপর হামলা করে গুরুতর আহত করেছে। তাদের মিথ্যা মামলা, হামলা ও জায়গা দখল করা তাদের নেশা ও পেশা হয়ে উঠেছে। প্রতিনিয়ত তাদের প্রতারণার শিকার হচ্ছে এলাকাবাসী। আমরা অসহায় পরিবার কথিত ভূয়া সাংবাদিকের হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

প্রতিবাদ সমাবেশে কলেজের শিক্ষার্থী সহ এলাকাবাসী অংশ নেয়। এসময় মিথ্যা গায়েবী মামলার বিরুদ্ধে নানা স্লোগান দেন। প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, মোহছেনা বেগম, জাগির হোসেন সওদাগর, পারভিন আক্তার, জাহানারা বেগম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাজী মোহাম্মদ মুহসিন কলেজের ছাত্রী উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৮:৩০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০