হাটহাজারীতে ৩৪বছর পর সাড়ে ৩কোটি টাকার সরকারি জমি উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে বিশ্ববিদ্যালয় সড়কের পাশে ৩৪ বছর ধরে অবৈধভাবে দখল করে রাখা ৮০ শতক সরকারি জমি উদ্ধার করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। যার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ।

হাটহাজারী ইউএনও রুহুল আমিন বলেন, ‘দীর্ঘ প্রায় ৩৪ বছর ধরে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ চুরুত মিয়া ও পশ্চিম পট্টির বাসিন্দা মনিরুজ্জামান প্রায় ৮০ শতাংশ জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। বিষয়টি অবগত হয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং সরকারি জায়গা উদ্ধার করি। উদ্ধারকৃত ওই জায়গার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাটহাজারীতে ৩৪বছর পর সাড়ে ৩কোটি টাকার সরকারি জমি উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০