হাতিয়া দ্বীপের অসহায় মানুষদের পাশে ‘এস এস ডব্লিউ ও এবং এইচ বি বি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
মাঝে কিছুটা স্বস্তির পর ফের গাণিতিক হারে বাড়ছে মহামারি করোনার প্রকোপ। করোনার ঊর্ধ্বগতি সামাল দিতে দেশজুড়ে চলছে লকডাউন।লকডাউনের ফলে খেটে-খাওয়া শ্রমজীবী মানুষ জীবিকা হারিয়ে পড়েছে চরম বিপাকে।লকডাউনে নিম্নবিত্তের সংকট কাটাতে শুরু থেকেই জাতীয়-স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করে আসছে।শহুরে মানুষে কিছুটা সেসব সাহায্য পেলেও খাদ্যসামগ্রী পাচ্ছেনা চরাঞ্চলের হাজার হাজার নিম্নবিত্ত পরিবারের মানুষ।উপার্জনের পথ বন্ধ হওয়ার ফলে চরাঞ্চল, দ্বীপ অঞ্চলসহ উপকূলবর্তী এলাকার শ্রমজীবী মানুষজন এখন নিধারুন কষ্টে
জীবনযাপন করছে।

গেল বছর ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্ফানে ফসল বিনষ্ট সহ বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ফলে অনেকে শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলেছে। যাতায়াত ব্যবস্থা দুর্গম হওয়ায় হাতিয়া, নিঝুম দ্বীপের মত এলাকা গুলোতে বড়বড় এন জি ও এবং সামাজিক সংগঠন গুলোর উপস্থিতিও তেমন নেই। সব মিলিয়ে খুব নিধারুন জীবন-যাপন করছে চরাঞ্চলের সাধারণ মানুষজন।

চরাঞ্চলে বসবাসরত এসব মানুষের কিছুটা দুর্ভোগ লাঘবে হাতিয়ার স্থানীয় সামাজিক সংগঠন সাস্টেনেইবল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন (এস এস ডব্লিউ ও) সাহায্যর হার বাড়িয়ে দিয়েছে৷

পরপর চলমান লকডাউন আর প্রচন্ড গরমে পবিত্র রমাদান মাসে রোজাদাররা যেনো কষ্টে না থাকে সেজন্য ‘এস এস ডব্লিউ ও’ এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, হিউম্যানিটি বিয়োন্ড ব্যারিয়ারস কে জানান। ‘হিউম্যানিটি বিয়োন্ড ব্যারিয়ারস’ সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত বছরের মতো, এবারো তাদের উদারতার হাত বাড়িয়ে দিলেন হাতিয়া দ্বীপের অসহায় মানুষদের জন্য। ১০০ পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদান এবং ৮৮ টি অসহায় পরিবারের জন্য অন্তত ১০ দিনের খাবার ( ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ লিটার তেল এবং ১ কেজি মুড়ি ) এবং ১২ টি অতি দরিদ্র পরিবারের জন্য প্রায় ১ মাসের খাবার ( ৩০ কেজি চাল, ৫ কেজি আলু, ৩ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ লিটার তেল, এবং ১ কেজি মুড়ি ) প্রদান করেন।

এছাড়াও ঐসব পরিবারের জন্য ঈদের যাবতীয় নিত্যপণ্যাদি জাতীয় আইটেম প্রদান করা হবে বলে জানান ‘এস এস ডব্লিউ ও’ সংগঠনটির পরিচালকরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভা মেয়র ওবাইদুল্লাহ বিপ্লব, হাতিয়া জেলা বাস্তবায়ন আহবায়ক ফজলে আজীম তুহিন, সাবেক আরবি প্রভাষক দারুল উলুম কামিল মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা আবুল কাসেম প্রমুখ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাতিয়া দ্বীপের অসহায় মানুষদের পাশে ‘এস এস ডব্লিউ ও এবং এইচ বি বি’

আপডেট সময় : ১২:১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১