হাতি পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যু: বোয়ালখালী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী উপজেলার উত্তর কড়লডেঙ্গায় হাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল আলম (৫৮) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জঙ্গল আমুচিয়ার বড়খীল নামক জায়গায় এ ঘটনা ঘটে।

নিহত প্রবাসী আবদুল আলম উপজেলার উত্তর কড়লডেঙ্গার ছদর আলী চৌকিদার বাড়ীর মৃত হাকিম মিয়ার ২ ছেলে ২ মেয়ের মধ্যে তিনি ছোট ছেলে। তার ৪ কন্যা সন্তান রয়েছে।

নিহতের ভাগিনা সাংবাদিক এম এ মন্নান জানান, আবদুল আলম গত ৫ বছর আগে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসেন। বর্তমানে ব্রুনাই’র যাওয়ার জন্য ভিসার যাবতীয় কাজ শেষ করেছেন। তিনি মূলত এখানে পাহাড়ে কৃষি কাজের সাথে জড়িত ছিল। গত কিছুদিন যাবৎ পাহাড়ে হাতির পাল প্রায়শঃ ধান ক্ষেত নষ্ট করলে তিনি তার ক্ষেতকে রক্ষা করতে ক্ষেতের আশেপাশে পাহাড়ায় থাকতেন।

বুধবারও এর ব্যতিক্রম ঘটেনি। নিজের জমি পাহাড়া দিতে গিয়ে হাতির পালের কবলে পড়ে যান তিনি। হাতির পদদলিত হয়ে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, সকালেই বিষয়টি জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। সরকারের পক্ষ থেকে তার প্রাপ্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাতি পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যু: বোয়ালখালী

আপডেট সময় : ০২:২৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯