হালিশহরে পরকিয়ায় ভাঙলো দুটি সংসার
- আপডেট সময় : ০৭:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ২২৩৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
চট্টগ্রামের হালিশহর থানায় বিবাহিত পুরুষের সাথে পরকিয়া প্রেমের টানে পালিয়েছে এক গৃহবধু। জানা যায় গত ১৭/০৪/২০২০ ইং তারিখে গৃহবধু বেনী আক্তার (২১), পিতা – বশির আহমেদ সাং ১৪৪৪ সুবহান ম্যানশন, হালিশহর, চট্টগ্রাম, বিবাহিত শুভ খান (২৯) পিতা – শাহজাহান খান, স্থায়ী ঠিকানা – চিথুলিয়া, ঘোসাই বাড়ি, ধূনট, জেলা – বগুড়া, বর্তমান ঠিকানা – বৌ বাজার, দেওয়ানহাট, ডাবলমুরিং, চট্টগ্রাম এর দীর্ঘদিন পরকীয়া প্রেমের সম্পর্কে টানে পালিয়েছে। গৃহবধু বেনী আক্তারের সাথে বিয়ে হয়েছিল জৈনেক সজীব (২৯), পিতা – আব্দুল হক এর সাথে এবং পলাতক শুভ খানের সাথে গত ৮/০৮/২০১৪ ইং সালে বিয়ে হয়েছিল বিপাশা রহমান সোনিয়া (২৪) পিতা : আব্দুর রহিম এর সাথে। কিন্তু দীর্ঘদিন ধরেই শুভ খান বিভিন্নভাবে বিপাশা রহমান সোনিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করত এবং স্ত্রীর ভরণপোষণ দিত না উল্টো স্ত্রীর আয়ে চলত। অসুখে মৃত্যুর বিভিন্ন মিথ্যা কথা বলে শুভ খান, বিপাশা হাসান সোনিয়া থেকে ডিভোর্সও নিতে চেয়েছিল, পরকীয়া স্বার্থক করতে। অন্যদিকে সজীরের ঘরেও তার স্ত্রী সংসারের প্রতি ছিল উদাসী। সজীব উক্ত ঘটনার জন্য হালিশহর থানায় জিডি দায়ের করেছিলেন।
এদিকে পরীকিয়ার টানে পলাতক হওয়ায় দুইটি সংসারই ভাঙ্গনের দাড়প্রান্তে। সর্বশেষ তথ্যমতে এই দুই জনের এখনো কোন খোজ পাওয়া যায়নি।










