১৭ শর্তে ২২আগষ্ট থেকে খুলছে চট্টগ্রামের সকল বিনোদনকেন্দ্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০ ২৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘদিন বন্ধ থাকা চট্টগ্রামের সব বিনোদনকেন্দ্র ২২ আগস্ট থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

তিনি জানান, দর্শনার্থীদের সার্বক্ষণিক মাস্ক পরিধানসহ ১৭টি শর্তে চট্টগ্রামের সব বিনোদনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ‘শর্ত মেনে ২২ তারিখ থেকে সরকারি, বেসরকারি সব বিনোদনকেন্দ্রের পাশাপাশি পতেঙ্গা সমুদ্র সৈকত উন্মুক্ত থাকবে। ’

এর আগে গত ১৯ মার্চ করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সই করা ওই গণবিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলার সব পিকনিক স্পট, বিনোদন পার্ক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের এই নির্দেশনার পর পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েস লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, স্বাধীনতা পার্কসহ চট্টগ্রামের সরকারি, বেসরকারি সব বিনোদনকেন্দ্র বন্ধ রাখা হয়। দীর্ঘ পাঁচ মাস পর ২২ আগস্ট শনিবার থেকে এইসব বিনোদনকেন্দ্র দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৭ শর্তে ২২আগষ্ট থেকে খুলছে চট্টগ্রামের সকল বিনোদনকেন্দ্র

আপডেট সময় : ০১:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০