৩৬টি স্বর্ণের বারসহ বিমানের পরিচ্ছন্নতা কর্মী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ ১৩৭ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্রগ্রাম মহানগর:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি স্বর্ণের বারসহ মো. ইলিয়াস নামের বিমান বাংলাদেশের এক পরিচ্ছন্নতা কর্মীকে আটক করা হয়েছে।
বুধবার ২ অক্টোবর সকালে তাকে তল্লাশী করে কাস্টমসের কর্মকর্তারা এসব স্বর্ণ জব্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, ‘দুবাই থেকে আসা ফ্লাই দুবাই এয়ারলাইয়েন্সের একটি বিমানে করে এ স্বর্ণ আনা হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। আটক ইলিয়াস তার শরীরে লুকিয়ে ওই স্বর্ণ এয়ারপোর্ট এলাকা পার করে দেওয়ার সময় আমরা তাকে ধরে ফেলি। পরে তার শরীর তল্লাশী করে বারগুলো পাওয়া যায়।’
জব্দ করা স্বর্ণের ওজন চার কেজি ২২৫ গ্রাম এবং এর বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানান কাস্টমসের এ কর্মকর্তা।










