৩ কোটি ৭০ লাখ টাকার আফিমসহ গ্রেপ্তার ১ জন!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি, মোহাম্মদ রাকিবুল ইসলাম চৌধুরী:
বান্দরবানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ কোটি ৭০ লাখ টাকার আফিমসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম য়ই চিংনু মারমা (৫৫)।
গতকাল সোমবার জেলার সদর থানার রোয়াংছড়ি-বান্দরবানগামী পাকার রাস্তার ওপর একটি যাত্রীবাহী বাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে র্যাব তল্লাশিচৌকি বসায়।
পরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৩ কেজি ৭০০ গ্রাম আফিম উদ্ধার করা হয়, যার মূল্য ৩ কোটি ৭০ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ট্রিবিউন।










