Home আইন ও আদালত ৪’শ লিটার মদ সহ দু’জন আটক

৪’শ লিটার মদ সহ দু’জন আটক

৪’শ লিটার মদ সহ দু’জন আটক

নিজস্ব প্রতিবেদক:
একের পর এক মাদক সাম্রাজ্য গুড়িয়ে দিচ্ছে বোয়ালখালী থানা পুলিশ। ১৩ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযানে ৪শ লিটার দেশীয় চোলাই মদ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসআই (নিঃ)মোঃ নেছার আহমেদ নেতৃত্বে উপজেলার ০৯নং আমুচিয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ড জামাই পাড়া রাস্তার মাথা বদর শাহ মাজার এলাকা থেকে মোঃ আনোয়ার হোসেন প্রকাশ হোসেন(৩৬) ও হাবিব রহমান(২৬) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন আহলা-করলডেঙ্গা ইউনিয়নের
০২ নং ওয়ার্ড, মধ্যম করলডেঙ্গার আহমদ নবীর ছেলে আনোয়ার হোসেন প্রকাশ হোসেন ও সাদার পাড়া (মাস্টার বাড়ী), ০৭ নং ওয়ার্ডের খায়ের আহমদের ছেলে হাবিব রহমান। (প্রেরিবো)

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম জানান আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। এবং আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালাতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here