Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ৫ম বারের মতে দুঃস্থ অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে সোনালী প্রজন্ম

৫ম বারের মতে দুঃস্থ অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে সোনালী প্রজন্ম

৫ম বারের মতে দুঃস্থ অসহায় মানুষদের মাঝে  খাবার বিতরণ করেছে সোনালী প্রজন্ম

মুহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ
৫ম বারের মতে দুঃস্থ, অসহায় মানুষদের খাবার বিতরণ করেছে সামাজিক ও মানবতাবাদী সংগঠন “সোনালী প্রজন্ম ফাউণ্ডেশন”।

গতকাল (১৯ নভেম্বর) রাত ৮টায় উক্ত সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম প্রবর্তক মোড়ে অবস্থানরত অসহায় দুঃস্থ এসব মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুরাদ আহমেদ শাওন, সদস্য মরতুজা হোসাইন, এম হোসাইন,ইসরাত জাহান, নিশাত প্রমূখ।

উপস্থিত প্রায় অর্ধশত অসহায়দের মাঝে এই খবার বিতরণ করা হয়।বিতরণ শেষে এসব অসহায় মানুষদের শারীরিক ও অন্যান্য বিষয়ে খুঁজখবর নেওয়া হয় এবং পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে আরো ব্যাপকভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here