৮৫ বছরের বৃদ্ধ নিজের জমানো টাকা দিল ফটিকছড়ি কোভিট-১৯ বিশেষায়িত হাসপাতালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০ ৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
বিশ্বব্যাপী যখন করোনার প্রার্দুভাবে মানুষ দিশেহারা, প্রতিদিনই মৃত্যুর মিছিলের পাল্লা ভারী হচ্ছে, অসংখ্য মানুষ মরছে চিকিৎসা অভাবে ঠিক এমন মুহুর্তে ফটিকছড়ি ২০ শয্যা হাসপাতালকে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল করার ঘোষণা দেন ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। হাসপাতালটিকে গড়ে তুলতে ফটিকছড়িবাসীকে এগিয়ে আসার আহবান জানান ফটিকছড়ি সাংসদ ও উপজেলা প্রশাসন। এ আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসছে, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, সামাজিক সংগঠন, অবুঝ শিশুসহ ধনী-গরিবেরা। তারই ধারাবাহিকতায় এবার নিজের জমানো ১০হাজার টাকা কোভিট-১৯ বিশেষায়িত হাসপাতালে অনুদান দিল ৮৫ বছর বয়স্ক এক বৃদ্ধ। বৃদ্ধ হাজী মোহাম্মদ তোফায়েল আহমেদ (৮৫) ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডস্থ আবদুর রহমান টেন্ডলের বাড়ির বাসীন্দা।

বুধবার (১জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিনের নিকট এ টাকা হস্তান্তর করেন তোফায়েল আহমেদ ও তার পুত্র মোহাম্মদ নবীর হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন তোফায়েল আহমেদ কে ইঙ্গিত করে বলেন, চাচা আপনি এত কষ্ট করে এসে যে সহযোগিতার মন-মানসিকতা দেখালেন তা সত্যিই প্রশংসার দাবিদার। আপনার প্রতি কৃতজ্ঞ আমরা তথা ফটিকছড়িবাসী। আপনাদের দোয়া এবং সহযোগিতায় গড়ে উঠবে আপনাদের হাসপাতাল।

হাজী তোফায়েল আহমেদের পুত্র মোহাম্মদ নবীর হোসেন বলেন, আমার বাবার জন্য আমরা প্রশংসিত। উনি নিজের স্বার্থমত এগিয়ে এসে সহযোগিতা করেছেন। আমার বাবা মানুষকে দেখানোর মনোভাব নিয়ে এগিয়ে আসেননি উনি শুধু চান উনার এ এগিয়ে আসা দেখে সমাজের বিশিষ্ট জনেরা এগিয়ে আসুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৮৫ বছরের বৃদ্ধ নিজের জমানো টাকা দিল ফটিকছড়ি কোভিট-১৯ বিশেষায়িত হাসপাতালে

আপডেট সময় : ০৮:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০