Home অন্যান্য বোয়ালখালীতে স্কুলছাত্রী ধর্ষণ; গ্রেফতার ৩ জন!

বোয়ালখালীতে স্কুলছাত্রী ধর্ষণ; গ্রেফতার ৩ জন!

বোয়ালখালীতে স্কুলছাত্রী ধর্ষণ; গ্রেফতার ৩ জন!

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা’র দায়ের করা মামলায় শনিবার (৪ জুন) তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে একজন পালাতক রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘শিক্ষার্থীর মায়ের করা মামলা তিনজনকে গ্রেফতার করেছি। একজন পলাতক রয়েছে তবে তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগীকে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা জন্য পাঠানো হয়েছে।’

পুলিশ জানায়, শিক্ষার্থীর মা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে বোয়ালখালী পৌরসদরের পূর্ব গোমদণ্ডী ৪নং ওয়ার্ডের আলাউদ্দীন হাজি বাড়ীর মো. বাদশা মিয়ার ছেলে এমরান হোসেন সাগর (১৯), ৬নং ওয়ার্ডের মোহাম্মদ রুস্তম আলী বাছেকের ছেলে সানিউল্লাহ আলী রিমন (২০) ও পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চান মিয়া সওদাগর বাড়ির মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে মো. কামাল উদ্দিনকে (২৬) গ্রেফতার করে। তবে এ ঘটনায় দায়েরকৃত মামলার ৩নং আসামি কধুরখীল নাপিতের ঘাটা এলাকার সায়মন (২৪) পলাতক রয়েছে।

ভুক্তভোগী ছাত্রী জানায়, ‘মায়ের সাথে অভিমান করে শুক্রবার রাত ১০টার দিকে ঘর থেকে বের হয়ে গোমদণ্ডী ফুলতল এলাকায় যায়। সেখানে আলমগীর নামের পরিচিত এক বন্ধুর সাথে দেখা হয়। ফুলতলে আরো কিছু যুবকসহ তাকে (ভুক্তভোগী) এতো রাতে অবস্থানের কারণ জানতে চেয়ে অবরুদ্ধ করে। এরপর তাদের সিএনজি চালিত অটোরিকশাযোগে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনের একটি কাঁচা সড়কের নির্জন জায়গায় নিয়ে যায় এবং সাথে থাকা বন্ধু আলমগীরের গলায় ধারালো ব্লেড ধরে জিম্মি করে রাখে। পরে রাত ২টার দিকে মাদকদ্রব্য সেবন করে আমাকে (স্কুল ছাত্রীকে) পালাক্রমে ধর্ষণ করে। এরপর ভোর সাড়ে তিনটার দিকে বাসায় পৌঁছে দিয়ে এ ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে যায় এ যুবকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here