রাংগুনিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা,তরুন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯ ১১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাংগুনিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা,তরুন আটক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে এক তরুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত তরুনের নাম মো. ফাহিম (১৮)।

সে পারুয়া ইউনিয়নের মধ্য পারুয়া গ্রামের মো. হাছানের পুত্র। রবিবার (২ জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। থানায় স্কুল ছাত্রীর স্বজনদের অভিযোগের পর রাত সাড়ে ৮ টার দিকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

জানতে চাইলে ,রাঙ্গুনিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা ও থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) সুমন মোদক বলেন, “ ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য যুবককে থানায় আটক করে নিয়ে আসা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ”

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, স্কুল ছাত্রী উপজেলার পারুয়া ইউনিয়নের মধ্য পারুয়া সৈয়দনগর কাদেরীয়া পাড়া কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে।

বিকাল ৩ টার দিকে স্কুল ছাত্রী তার বাড়ির পাশে আবদুল গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় জাম কুড়াতে যায়। প্রতিবেশী ফাহিম স্কুল ছাত্রীকে মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে যায়। একা পেয়ে ঘরে কেউ না থাকার সুযোগে সেখানে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়।

পরে মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ধর্ষণের হাত থেকে বেঁচে যায় শিশুকন্যাটি। এসময় বখাটে ফাহিম বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

সন্ধ্যায় স্কুল শিক্ষার্থীর স্বজনরা থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে রাত সাড়ে ৮ টার দিকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

অভিযুক্ত যুবক এলাকায় এর আগেও এই ধরণের বিভিন্ন ঘটনার সাথে জড়িত ছিল এবং এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে স্কুল শিক্ষার্থীরা স্বজনরা অভিযোগ করেন।

জানতে চাইলে অভিযুক্ত ফাহিম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, “মেয়েটিকে জাম খাওয়ানোর জন্য বাড়িতে ডেকে নিয়ে গেছি। তাকে কিছু করিনি”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাংগুনিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা,তরুন আটক

আপডেট সময় : ১০:২০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯