সীতাকুণ্ডের কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবার দিবাগত রাতে আদনান নামের এক শিবির কর্মীকে হতে নাতে প্রমাণ সহ আটক করে ছাত্রলীগ। এক পর্যায়ে আদনানের সহপাঠী ছাত্রলীগের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার সৃষ্টি হয় সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী সহ আদনানআহত হয়। উক্ত বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য জামাত-শিবির চক্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। এ সকল কর্মকান্ডের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সকল নেতা-কর্মী ও ঐক্যবদ্ধ ছিল এবং ঐক্যবদ্ধ আছে তাৎক্ষণিকভাবে তাদের এই কর্মকান্ডের বিপক্ষে আইআইইউসি ছাত্রলীগ পুরো ক্যাম্পাসে মিছিল করে। পরে বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরীর সমাবেশ করেন।এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সুব্রত শুভ,ইফতেখার আলম,রবিউল হাসান,শফিউল ইসলাম,উচো মার্মা,হাসান হাবিব মুরাদ,ইমরুল,ইথান,সাকিব,তুষার,রবিন,অমি,ফাহিম,নাবিল প্রমুখ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার রবিউল হাসানের সাথে কথা বললে তিনি জানান, জামাত-শিবির চক্র প্রত্যক্ষ ভাবে কোনো কার্যক্রম চালাতে না পারলেও পরোক্ষভাবে তাদের কর্মকাণ্ড চালানোর জন্য সচেষ্ট রয়েছে। সরকারবিরোধী এই৷ জঙ্গি সংগঠন কোন কার্যক্রম আইআইইউসি চলতে দেওয়া যাবে না। জামাত-শিবির চক্রের বিরুদ্ধে ছাত্রলীগের সোচ্ছার আছে এবং সোচ্চার থাকবে। কোন ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।