Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা আনোয়ারা উপজেলায় ৫০ তম সমবায় দিবস পালিত!

আনোয়ারা উপজেলায় ৫০ তম সমবায় দিবস পালিত!

আনোয়ারা উপজেলায় ৫০ তম সমবায় দিবস পালিত!

মহিউদ্দীন মনজুর,
বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫০ তম সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (০৬) নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে সমবায় সমিতির সদস্য তানভীর হাসানের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ।

বক্তারা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের মাধ্যমেই মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন।এরই ধারাবাহিকতায় তিনি সমবায় নামকরণে একাধিক কলকারখানা নির্মাণ করেছিলেন। তিনি আরো বলেন, যে কোন কাজ একা কষ্টসাধ্য হলেও একাধিক ব্যাক্তি সমন্বিতভাবে চেষ্টা করলে সহজ হয়ে যায়। তেমনি আর্থনৈতিক কোন উন্নয়নের লক্ষ্যে একাধিক মানুষ কোন উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করলে সেটাকেই সমবায় বলে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান,উপজেলা সমবায় অফিসার নুরুল আবছার। প্রকৌশলী ছলিম আল আনোয়ার,প্রকৌশলী জাহেদুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here