Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারাতে উন্নত মানের আরো গুচ্ছগ্রাম নির্মাণ করা হবে- ভূমিমন্ত্রী

আনোয়ারাতে উন্নত মানের আরো গুচ্ছগ্রাম নির্মাণ করা হবে- ভূমিমন্ত্রী

আনোয়ারাতে উন্নত মানের আরো গুচ্ছগ্রাম নির্মাণ করা হবে- ভূমিমন্ত্রী

মহিউদ্দীন মনজুর: আনোয়ারা,
‘যার জমি আছে,ঘর নেই ও দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব বলেন।

আজ শনিবার ( ২৯ ফেব্রুয়ারি) বিকালবেলা আনোয়ারা উপজেলা পরিষদের হহলরুমে আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর ‘যার জমি আছে, ঘর নাই’ ও দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প উদ্বোধন করা হয় ।

তিনি আরো বলেন,এ দেশে কেউ গৃহহীন আর থাকবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা ছিল সকল মানুষের জন্য বাসস্থান নিশ্চিত করা।

তিনি বাস্তবায়ন করতে পারেনি কিন্তু তার কন্যা জননেত্রী শেখ হাসিনা সে স্বপ্ন পুরণ করছেন। তিনি নিঃস্ব, ভূমিহীন এবং যাদের ভূমি ঘর নেই তাদের বাড়ি করে দিচ্ছেন।

ভূমিমন্ত্রী আরো বলেন, আনোয়ারায় উন্নতমানের গুচ্ছ গ্রাম নির্মাণ করা হবে যাতে সমাজে পিছিয়ে পড়া গৃহহীন মানুষ বাসস্থান পায়।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ, উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here