Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারাতে এই প্রথম করোনা রোগী শনাক্ত

আনোয়ারাতে এই প্রথম করোনা রোগী শনাক্ত

আনোয়ারাতে এই প্রথম করোনা রোগী শনাক্ত
চট্টগ্রাম ট্রিবিউন

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলার এই প্রথম করোনা রোগীর পজেটিভ পাওয়া যায়।

এটাই প্রথম করোনা রোগী বলে জানান আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ জুবায়ের আহমদ।

আক্রান্ত ওই ব্যক্তি আনোয়ারা উপজেলার পড়ৈকোড়া ইউনিয়নের ঔষখাইন গ্রামের বাসিন্দা বলে তিনি জানান।

এলাকা সূত্রে জানা যায়,লোকটির কয়েকদিন যাবত করোনার বিভিন্ন উপসর্গ দেখা দিলে তখন থেকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে আসছিল স্থানীয় লোকেরা।

কিন্তু সে ব্যক্তিটি কে নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোক আসবে জানলে কয়েকদিন আগে একবার বাড়ি থেকে পালাতেও চেয়েছিলেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, আক্রান্ত ব্যক্তি চট্টগ্রাম বন্দরে চাকরি করেন তার বয়স ৪৮ বছর। আনোয়ারা উপজেলায় তিনি প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তি। তিনি আরো বলেন, আমরা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের ৯নং পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পুরা গ্রাম এলাকা লক ডাউনের আওতায় থাকবে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here