Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কিশোরী মেয়েকে হত্যা করেছে সৎ মা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কিশোরী মেয়েকে হত্যা করেছে সৎ মা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কিশোরী মেয়েকে হত্যা করেছে সৎ মা

কায়সার হামিদ মানিক, উখিয়া:
উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে রোহিঙ্গা তুহুর আলমের কিশোরী মেয়ে ইয়াছমিন আক্তার (১১)কে সৎ মা রশিদা বেগম বাড়ির তীরে রশি দিয়ে ঝুলিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল ৭ টায় এই নির্মম ঘটনাটি ঘটেছে। এব্যাপারে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি আরো জানান,কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প থেকে খবর পেয়ে বিকেলে রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here