নাঈম আহমেদ কফিলঃ
পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অভিযোগে সীতাকুণ্ডে এস এস ইন্ডাট্রিজ নামক একটি কারখানাকে একলক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।
বুধবার (২০ জানুয়ারী) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তিনি বলেন, এস এস ইন্ডাট্রিজ পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়।
শুনানীকালে পরিবেশের শর্ত ভঙ্গের প্রমাণ পাওয়ায় উক্ত প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।