Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কক্সবাজার সদর হাসপাতালে আইসিইউ’র উদ্বোধন

কক্সবাজার সদর হাসপাতালে আইসিইউ’র উদ্বোধন

কক্সবাজার সদর হাসপাতালে আইসিইউ’র উদ্বোধন

এম এ সাত্তার, ককসবাজার:
গরিবের হাসপাতাল পরিচিত কক্সবাজার সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ এবং ১০ শয্যা বিশিষ্ট এইচডিইউর উদ্বোধন করা হয়েছে। বহু প্রতীক্ষিত এই আইসিইউ স্থাপন উদ্বোধনের খবরে কক্সবাজারের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং মানুষের জীবন বাঁচানোর জন্য যারা এই মহৎ কাজে অর্থ ব্যয় ও সার্বিক সহযোগিতা করেছেন তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহতালার কাছে ফরিয়াদ করছেন এলাকার সর্ব স্তরের মানুষ।

আজ ২০ জুন সকাল ১১ টায় জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত পরিসরে এই ইউসিইউসর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আইসিইউর উদ্বোধন করেন কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: অনুপম বড়ুয়া, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহীন আবদুর রহমান, ই্উএনএইচসিআর এর প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, দেশে করোনা সংকট শুরু হওয়ার পর থেকে কক্সবাজারের প্রধান চিকিৎসা কেন্দ্র জেলা সদর হাসপাতালে আইসিইউ এবং অক্সিজেন সংকট ছিল। তবে এর মানে এই নয় যে আগে আমাদের হাসপাতালে আইসিইউ’র সেবার মান ছিল না। আগে যে আইসিইউ ছিল সেখানে প্রতিনিয়ত সাধারণ মুমূর্ষ রোগিদের সেবা দেওয়া হচ্ছে। তবে সেখানে করোনা আক্রান্ত রোগিদের ভর্তি করানো হয়নি। তবে বর্তমানে উচ্চ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন ফ্লো সহ যে আইসিইউ চালু হচ্ছে সেখানে করোনা রোগি সহ সাধারণ মানুষকে সেবা দেওয়া হবে। এ সময় তিনি ধর্য্য ধরে সবাইকে পরিস্থিতি মোকাবেলা করে সরকারকে সহযোগিতা করার আহবান জানান। এ সময় সংসদ বলেন,অনেকে ফেইসবুকে মিথ্যা প্রচারণা চালিয়ে সরকারের সুনাম ক্ষুন্ন করছে তাই সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহবান জানান তিনি। পরে ভার্চুয়াল ভাবে আইসিইউ উদ্বোধন করা হয়।

এ সময় জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহীন আবদুর রহমান বলেন, বর্তমানে ১০ শয্যা আইসিইউতে হাই ফ্লো অক্সিজেন সুবিধা আছে। বাকি ১০ শয্যা এইচডিইউ মানে সেটাও অনেকটা আইসিইউর মত অর্থাৎ সাধারণ রোগি এবং আইসিইউর রোগির মাঝখানে বিশেষ প্রয়োজনে ব্যবহার করা সেবা। এছাড়া আগামীতে এখানে আরো ১০ টি ভেন্টিলেটর এবং ১ টি এম্বোলেন্স আসছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here