Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কক্সবাজারে উদ্বোধন হলো চতুর্থ জাতীয় যুব সম্মেলন

কক্সবাজারে উদ্বোধন হলো চতুর্থ জাতীয় যুব সম্মেলন

কক্সবাজারে উদ্বোধন হলো চতুর্থ জাতীয় যুব সম্মেলন

এম এ সাত্তার, কক্সবাজারঃ
“জাতীয় উন্নয়নের জন্য তরুণদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে জাগো ফাউন্ডেশনের আয়োজনে বুধবার থেকে কক্সবাজারের লং বিচ হোটেলে শুরু হয়েছে চতুর্থ জাতীয় সম্মেলন ২০২০। এই সম্মেলনটি আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
তরুণদের বিভিন্ন ক্ষেত্রে পারদর্শীতা অর্জন, দীর্ঘমেয়াদে বিকাশ ও বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের জন্য উপযোগী প্ল্যাটফর্ম হলো জাতীয় যুব সম্মেলন।

এছাড়াও এই সম্মেলনের মাধ্যমে তরুণরা ভিন্ন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার প্রয়োজনীয় জ্ঞান লাভের পাশাপাশি প্রয়োগিক বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, তারুণ্যে প্রাণশক্তিতে ভরপুর। আর বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ জনসংখ্যায় তরুণ। তাই আমাদের তরুণদের উন্নয়নে গুরুত্ব দিতে হবে। এসজিডি উন্নয়নে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

তরুণদের ক্ষমতায়নে মাধ্যমে বাংলাদেশের এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জাতীয় যুব সম্মেলন একটি শক্তিশালী প্লাটফর্ম।
শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো থেকে আগত প্রতিনিধি, দেশের সুপরিচিত ব্যক্তিত্ব, মন্ত্রী, কূটনৈতিক এবং সমাজের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক ও সারাদেশ থেকে আগত তরুণদের অংশগ্রহণ সম্মেলনটিকে এক মিলন মেলায় পরিণত করেছে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর তরুণ ভলান্টিয়াররা সম্মেলনে তাদের ভাবনা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা এবং মানুষের উন্নয়নে তাদের কর্মকাণ্ড গুলো সবার সামনে তুলে ধরবে।

অন্যদিকে সম্মেলনে আগত অতিথিরা তাদের অভিজ্ঞতা আইডিয়া ভবিষ্যতে দেশকে যারা নেতৃত্ব দেবেন সে সমাজের কাছে তাদের প্রত্যাশার বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এই সক্রিয় তরুণ নাগরিকেরা সম্মেলন শেষে নিজের জেলায় ফিরে গিয়ে নিজেদের কমিউনিটি কমিউনিটির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হবে এবং এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সামনের দিনগুলোতে কাজ করবে।

এবছর সম্মেলনটিতে সারাদেশ থেকে আগত ৬শ জন তরুণ অংশ নিচ্ছেন। সম্মেলনে ৩০ টির বেশি কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রথম দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অনুষ্ঠানের সূচনা ও মিশনের সুযোগ নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনের দ্বিতীয় ও পরের দিন গুলো জ্ঞান বিনিময়, দল গঠনের প্রয়োজনীয়তা ও তথ্য বহুলকর্মশালা দিয়ে সাজানো হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, দক্ষতা বিকাশের মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন করতে পারলে তারা সমাজে বিদ্যমান দারিদ্রতাসহিংসতা ও অনাচারের মতো বিষয়গুলো সহজেই চিহ্নিত করতে পারবে। তরুণদের সক্ষমতা বিকাশে সাহায্য করার চেয়ে ভালো বিষয় আর কিছুই হতে পারে না। সম্মেলনের কর্মশালা গুলো তরুণদের অভিজ্ঞতার ও চাকরির ক্ষেত্রে সুযোগ তৈরি করবে।

চার দিনব্যাপী এই সম্মেলনে সুপরিচিত ব্যবসায়ী নেতা ও প্রতিনিধিরা বিভিন্ন কর্মশালায় অংশ নিয়ে বিভিন্ন বিষয়ের উপর তাদের মতামত দেবেন। এরমধ্যে রয়েছে নেতৃত্বের গুণাবলী অর্জন, সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ, আর্থিক বিষয়ে ধারণা লাভ, তরুণদের উদ্বুদ্ধকরণ, এন্ট্রাপ্রেনিউরশিপ, অ্যাকসেস টু ইনফরমেশন, কার্যকরী যোগাযোগ, মানবসম্পদ ও সাফল্য গাঁথা।

অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভি রাখসান্দ বলেন, তরুণ জনগোষ্ঠীরাই সমাজের মেরুদণ্ড। তাদেরকে বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত করা ও তাদের ক্ষমতায়নে কাজ করা আমাদের দায়িত্ব। এই তরুণরাই তাদের নিজেদের কমিউনিটির পরিবর্তনের শক্তিশালী ভূমিকা রাখতে পারে এবং আমাদের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রে ৭৫ জনের বেশি বক্তা এবং একাধিক বিষয়ে দক্ষ ব্যক্তির সমন্বয়ে প্যানেল থাকবে। এদের মধ্যে রয়েছেন বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য শেখ শারহান নাসের তন্ময়, কন্টেন্ট নির্মাতা ও ভিডিও ব্লগার ডিয়ার অ্যালেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার কানবার হোসেন বর, বিজিএমইএ’র প্রেসিডেন্ট রুবানা হক, ব্রাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ, আইপিডিসি ফাইন্যান্স এর ম্যানেজিং ডিরেক্টর মমিনুল ইসলাম, গ্রীন ডেল্টার ম্যানেজিং ডিরেক্টর ফারজানা চৌধুরী, নভোএয়ার এর ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, এপেক্স ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর, আইডিএলসি বেঞ্চাল ক্যাপিটালের পার্টনার সামাদ মিরালী, টেন মিনিটস স্কুলের সিইউ আয়মান সাদিক ডন, সামদানি ফ্যাসিলিটেশনের চিফ ইন্সপিরেশনাল অফিসার গোলাম সামদানী ডন, ইউএন ওমানের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শোকো ইশিকাওয়া, ওয়াটারঅ্যাইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ইউএনডিপি বাংলাদেশের প্রেসিডেন্ট রিপ্রেসেনটেটিভ সুদীপ্ত মুখার্জি এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মোঃ আব্দুল কাইয়ুম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here