Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ করোনা ভাইরাস প্রতিরোধে রক্তিম পরিবারের সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ সম্পন্ন

করোনা ভাইরাস প্রতিরোধে রক্তিম পরিবারের সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ সম্পন্ন

করোনা ভাইরাস প্রতিরোধে রক্তিম পরিবারের সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ সম্পন্ন

জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষার জন্য রক্তিম পরিবারের সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মিরসরাইয়ের ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নে মসজিদ ও মন্দিরে প্রার্থনাকারীদের জন্য সাবান দিয়েছে উপজেলার সেচ্ছাসেবী সংগঠন রক্তিম পরিবার এবং দুস্থ পরিবার গুলোর মাঝে সাবান, মাস্ক, লিফলেট বিতরণ ও বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করেছে সংগঠনের সদস্যরা।

উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা বাহা উদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা পরিষদের সদস্য শাহীন বিন আমির, আরিফুর রহমান রাসেল, সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ রাজু, সাবেক সহ সভাপতি জাহেদুল ইসলাম, সহ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাজিব দাশ, সহ-সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মান্নান, সাংগঠনিক-সম্পাদক রায়হান উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সুমন খান, অর্থ-সম্পাদক জাবেদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক বাপ্পি শর্মা, ক্রিড়া সম্পাদক বিশ্বজিৎ কুমার সিংহ, সমাজ কল্যান সম্পাদক ইমতিয়াজ আলম ইমন, অফিস সম্পাদক সাহেদুল ইসলাম, কার্যকরী সদস্য মোহাম্মদ রাজিব, নজরুল ইসলাম, সদস্য এহসানুল কবির সাকিব, টিটু বনিক, প্রিয়ন্ত সহ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here