Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ করোনায় মিরসরাইয়ের প্রথম এক ব্যাক্তির মৃত্যু

করোনায় মিরসরাইয়ের প্রথম এক ব্যাক্তির মৃত্যু

করোনায় মিরসরাইয়ের প্রথম এক ব্যাক্তির মৃত্যু

মিরসরাই প্রতিনিধি:
করোনা আক্রান্ত হয়ে মিরসরাইয়ের প্রথম একজনের মৃত্যু হয়ছে। নিহতের নাম মোহাম্মদ নিজাম। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের ষ্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি উপজেলার ইছাখালি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাফিজগ্রামের হাজী আবদুর রশীদ ভূইয়া বাড়ির বাসিন্দা।

বুধবার (১৩ মে) ভোর সাড়ে ৫ টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার জেঠাতো ভাই মিরসরাই ডায়াবেটিস সেন্টারের ডাক্তার আহমেদ মঈনুল ইসলাম জানান, গত মঙ্গলবার দায়িত্বরত অবস্থায় তিনি কোভিড-১৯ (করোনা ভাইরাসে) আক্রান্ত হন। তিনি পারিবারিক জীবনে দুই ছেলে সন্তানের জনক। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে উনাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে। মরহুমের দাফন কাজে মিরসরাইয়ের সেচ্ছাসেবী সংস্থা শেষ বিদায়ের বন্ধু সহায়তা করবেন বলেও জানান তিনি।

সেচ্ছাসেবী সংস্থা শেষ বিদায়ের বন্ধু’র প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক ও মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের দাফনের সহায়তা করার জন্য ‘শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনের আত্মপ্রকাশ হয়। করোনাভাইরাসের ভয়ে অনেকে লাশের গোসল, জানাযা, দাফনের সময় ভয়ে আসে না। উপজেলার ১৬টি ইউনিয়ন, ২ পৌরসভায় আমাদের সেচ্ছাসেবী ইউনিট প্রস্তুত আছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব নিশ্চিত করে আমরা লাশের যাবতীয় কার্যক্রম পরিচালিত করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুর খবরটি অত্যন্ত দুঃখজনক। সামাজিক দুরত্ব নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের ক্ষেত্রে প্রশাসনের কোনো নিষেধাজ্ঞা নেই। লাশ দাফনের সময় সীমিত সংখ্যক মুসল্লি উপস্থিতির নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here