Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে শিল্প প্রতিমন্ত্রী- কামাল আহমেদ

কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে শিল্প প্রতিমন্ত্রী- কামাল আহমেদ

কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে শিল্প প্রতিমন্ত্রী- কামাল আহমেদ

মাহফুজ আলম, কাপ্তাইঃ
৭০ বছর অতিবাহিত হওয়া কর্ণফুলী পেপার মিলের জরাজিন্ন নাযুক অবস্থা দুরি করনের লক্ষ্যে ১৫ জানুয়ারি বুধবার দুপুরে শিল্পমন্ত্রনালয়ের প্রতিমন্ত্রি-কামাল আহমেদ মজুমদার কর্ণফুলী পেপার মিলের অধিকাংশ শাখা প্রশাখা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে গত মাধ্যম কর্মিদের উদ্দেশ্যে ব্রিফিং কালে প্রতিমন্ত্রী বলেন বর্তমান সরকার শ্রমিক বান্ধব, যার ফলে শ্রমিকের কল্যানে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা সুপরিকল্পিত ভাবে কর্ম পরিধি বাড়িয়ে কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করনে নানাবিধ পরিকল্পনা থেমে নেয়।

এছাড়াও শিল্প প্রতিমন্ত্রী আরো বলেন কর্ণফুলী পেপার মিল সংস্কার করার কোনো অবকাশ নেয়।
তবে সরকার এই মিলের আধুনিকায়ন করনে পরিকল্পনার কাজ চালিয়ে যাচ্ছেন।

এর আগে শিল্প প্রতিমন্ত্রী মিলের কেমিক্যাল রিকোভারী, পাল্প মিলস, বৈদ্যুতিক মেরামত পাম্প, পেপার মিলস উৎপাদন কেন্দ্র, ফিনিসিং বিভাগ ও বিদ্যুৎ অনুবিভাগ ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিআইসি’র চেয়ারম্যান আইউল কাইউম ( সচিব ), কেমিএম ব্যবস্থাপনা পরিচালক ( এমডি ) ড. এম এ কাদের, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আস্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক সহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ব্রিফিং শেষে কেপিএম রেস্টহাউজ মিলনায়তন কক্ষে মিলের কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার-এমপি বৈঠক করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here