Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কাউন্সিলর পদে লাটিম প্রতীক পেলেন ওয়াসিম উদ্দিন

কাউন্সিলর পদে লাটিম প্রতীক পেলেন ওয়াসিম উদ্দিন

কাউন্সিলর পদে লাটিম প্রতীক পেলেন ওয়াসিম উদ্দিন

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে লাটিম প্রতীক পেলেন ওয়াসিম উদ্দিন চৌধুরী।

সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। এসময় লটারী ড্রয়ের মাধ্যমে লাটিম প্রতীক পান ওয়াসিম উদ্দিন চৌধুরী ।লাটিম প্রতীক পাওয়ার পর এক বিবৃতিতে ওয়াসিম উদ্দিন আগামী ২৯ মার্চের চসিক নির্বাচনে তাঁকে লাটিম প্রতীকে ভোট দেবার জন্য ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের সম্মানিত ভোটারদের কাছে আহবান জানিয়েছেন এবং পাহাড়তলী বাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।এর আগে (১৯ ফেব্রুয়ারী) ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড হতে কাউন্সিলর পদে একক প্রার্থী হিসেবে আ.লীগের দলীয় মনোনয়ন পান ওয়াসিম ।

গত ১৬ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ বানিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হইবে।নির্বাচন কমিশনের নতুন নিয়মানুযায়ী ঐদিন ভোট গ্রহণ ৮’টার পরিবর্তে সকাল ৯’টা থেকে বিকেল ৫’ঘটিকা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here